1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত আদিবাসী তরুণীকে ধর্ষণ, মুখে অ্যাসিড : ২ বিএসএফ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড ৭ বছরের শিশু ধর্ষণ, সাড়ে ৮ বছর পর আসামির যাবজ্জীবন

অস্কারে ওম পুরিকে স্মরণ করায় ক্ষেপেছেন নওয়াজ সিদ্দিকী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪৯ Time View

যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে গতকাল বসেছিল ৮৯তম অস্কারের আসর। যেখানে বিভিন্ন দেশের প্রয়াত তারকাদের সঙ্গে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় বলিউড অভিনেতা ওম পুরিকেও।

তা দেখে বলিউডে অনেক তারকাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অস্কার কমিটিকে ধন্যবাদও জানিয়েছেন। কিন্তু এ ঘটনায় ক্ষেপেছেন বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

অবাক হওয়ার কিছু নেই। তার রাগ অস্কার কমিটির ওপর নয়। তিনি ক্ষেপেছেন নিজ দেশে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান করা কর্তৃপক্ষের ওপর। কারণ ওম পুরির মৃত্যুর পর আয়োজিত বলিউড অ্যাওয়ার্ড শোগুলোর কোনোটিতেই স্মরণ করা হয়নি এই গুণী অভিনেতাকে।

আর ব্যক্তিগত টুইট একাউন্টে বার্তা লিখে ক্ষোভ জানান নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, ‘গতকাল অস্কার অনুষ্ঠানে ওম পুরিকে সম্মান জানানো হলেও বলিউডের কোনো অনুষ্ঠানে তাকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করা হয়নি। এটা লজ্জার, ক্ষোভের। নিজের প্রিয় মানুষকে সম্মান জানাতে না পারলে আমাকে, আপনাকেও কেউ সম্মান করবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ