1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

আনুশকা শর্মার ১০ কোটি রূপির নতুন ফ্ল্যাট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ২৪৭ Time View

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সম্প্রতি  ১০ কোটি রূপির নতুন ফ্ল্যাট কিনেছেন। মা-বাবাকে নিয়ে মুম্বাইয়ে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে মুম্বাইয়ের ভারসোভা এলাকায় বদ্রিনাথ টাওয়ারের ২০ তলায় তিনটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এই তিনটি ফ্ল্যাটকে ভেঙ্গে একসঙ্গে করবেন এবং পুরো পরিবারকে নিয়ে সেখানে উঠবেন আগামী ছয় মাসের মধ্যেই।

আনুশকা শর্মা বর্তমানে থাকছেন মুম্বাইয়ের যাত্রী রোডের পঞ্চবটিকা অ্যাপার্টম্যান্টে তিন বেডরুমের একটি ফ্ল্যাটে । ক্যারিয়ার শুরুর পর থেকেই মুম্বাইতে আবাসিকভাবে বাস করছেন তিনি।

তবে তার বাবা-মা থাকতেন নাগপুরে। বাবা কর্নেল অজয় কুমার শর্মা নাগপুরে কর্মরত ছিলেন। তাই মেয়ের সঙ্গে মুম্বাইতে থাকা সম্ভব ছিল না তার পক্ষে। কিছুদিন আগে আর্মি থেকে অবসর নিয়েছেন অজয় কুমার।  মা অসীমা শর্মা ও বাবা অজয় কুমারকে নিয়ে মুম্বাইতে থাকার উদ্দেশে নতুন এ ফ্ল্যাটটি কিনেছেন আনুশকা। ৬ হাজার স্কয়ার ফিটের এ ফ্ল্যাটটি কিনেছেন প্রায় ১০ কোটি রূপি দিয়ে। বর্তমানে ফ্ল্যাটটি সাজানোর কাজ চলছে। সাজানো-গোছানোর কাজ শেষ হলে ছয় মাসের মধ্যে বাবা মাকে নিয়ে নতুন বাড়িতে উঠবেন বলে আশা করছেন আনুশকা শর্মা।

২৩ বছর বয়সী অভিনেত্রী আনুশকা শর্মা মডেলিং থেকে অভিনয়ে পা রাখেন। বলিউড বক্স অফিসে তার প্রথম যাত্রাটা বেশ ভালোই ছিল। মডেলিং থেকে অভিনয়ে আসতেই ২০০৮ সালে সুযোগ পান কিং খান শাহরুখের সঙ্গে ‘রাব নে বানাদি জুডি’ ছবিতে। আনুশকার অভিনয়ে মুগ্ধ হয়ে ইয়াশ চোপড়া তাকে

তার  পরবর্তী তিনটি ছবিতে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ করে নেন। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিনয়ের পর সহশিল্পী রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ালে আরও বেশি আলোচনায় উঠে আসেন আনুশকা।

সম্প্রতি আনুশকা ব্যস্ত আছেন শাহরুখ ও ক্যাটরিনার সঙ্গে নতুন ছবির শুটিং নিয়ে। ছবিটি এ বছর দিওয়ালিতে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ