1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

হঠাৎ তালেবান নেতার বৃক্ষ প্রেম!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৭ Time View

আফগান তালেবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদা বেশি করে গাছ লাগানোর জন্য আফগান জনগণকে পরামর্শ দিয়েছেন।
এক বিবৃতিতে আখুনজাদা আফগান জনগণ এবং তালেবান যোদ্ধাদের অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘পৃথিবীর সৌন্দর্যের স্বার্থে এবং মহান আল্লাহর সৃষ্টির খেদমতে এক বা একাধিক ফলের বা যে কোনো গাছ লাগান।’
পরিবেশ রক্ষায় তালেবানের কাছ থেকে এ ধরণের বিবৃতি বিরল।
এখন পর্যন্ত একমাত্র যে কৃষিকাজের সাথে তালেবানের সংশ্লিষ্টতার কথা শোনা যায় তা হলো অবৈধ আফিম চাষ।
তবে মি আখুনজাদা, যিনি গত বছর মে মাসে তালেবানের নেতৃত্ব নিয়েছেন, তিনি সামরিক নেতার চাইতে ধর্মীয় নেতা হিসাবেই বেশি পরিচিতি।
তালেবানের এই হঠাৎ বৃক্ষ-প্রেম নিয়ে বিরূপ মন্তব্য করেছে আফগান সরকার।
প্রেসিডেন্ট আশরাফ গানির মুখপাত্র শাহ হোসেন মোতোয়াজি বলেছেন জনগণকে ধোঁকা দিতে তালেবানের এই বিবৃতি।
তিনি বলেন, তালেবান তাদের ‘অপরাধ ও ধ্বংসযজ্ঞ’ থেকে মানুষের দৃষ্টি সরাতে চাইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ