1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত আদিবাসী তরুণীকে ধর্ষণ, মুখে অ্যাসিড : ২ বিএসএফ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড ৭ বছরের শিশু ধর্ষণ, সাড়ে ৮ বছর পর আসামির যাবজ্জীবন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০০ পর্বে চলিতেছে সার্কাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৩ Time View

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘চলিতেছে সার্কাস’। দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় নাটকটি প্রচারের ২০০তম পর্বের অপেক্ষায়।

মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটির ২০০তম পর্ব প্রচার হবে আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, আবদুল­াহ রানা, তাজিন আহমেদ, মিশু সাব্বির, আহসান কবির, শবনম পারভীন, ইকবাল বাবু, উজ্জল মাহমুদ, আল আমিন সবুজ, রোবেনা রেজা জুঁই, সাজ্জাদ রেজা, মুসাফির বাচ্চু, রিফাত চৌধুরী প্রমূখ। নাটকটি প্রচারিত হয় প্রতি সপ্তাহে রবি ও সোমবার।

প্রসঙ্গত, প্যান্ডেলের সার্কাস এখন ছড়িয়ে পড়েছে পরিবারে, সমাজে, আমাদের চারপাশে। সার্কাসের সঙ সেজে, বাঘ হয়ে, গাধা হয়ে আমরা অভিনয় করে চলেছি, আমরা লম্ফঝম্ফ করছি অথবা অসহায় দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি। নাটকে এরকমই একটি বিষয়-ভাবনাকে, বাস্তব চিত্রকে রূপক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ