1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

দাঁড়ানো যাত্রী নিয়ে বিমান গেল পাকিস্তান থেকে মদিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬৭ Time View

আসনের চেয়ে বেশি সংখ্যক যাত্রী তুলে সাতজনকে দাঁড়ানো অবস্থায় রেখে পাকিস্তান থেকে একটি বিমান উড়ে গেছে মদীনায়। দেশটির সংবাদমাধ্যম ডন ঘটনাটি ফাঁস করে দিলে এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

বিবিসির খবরে বলা হয়েছে, পাকিস্তান ইন্টাররন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ঘটনাটি তদন্ত করে দেখছে।

এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, গেল ২০ জানুয়ারি এ ঘটনা ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত যাত্রীদের বোর্ডিং পাস স্বয়ংক্রিয় পদ্ধতিতে নয় বরং হাতে লিখে ইস্যু করা হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, জরুরি পরিস্থিতিতে এই যাত্রীরা আগে বিপদে পড়বেন। হঠাৎ যদি অক্সিজেন মাস্কের প্রয়োজন হয় তারা তা পাবেন না।

পিআইএ-এর বিরুদ্ধে এই প্রথম এমন অভিযোগ উঠল।

২০ জানুয়ারি করাচি থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমা্নটিতে ৪১৬ জন যাত্রী ছিলেন। তবে বোয়িং ৭৭৭ বিমানটিতে স্টাফদের আসন ধরে মোট আসন ছিল ৪০৯টি।

গেল ডিসেম্বরে পিআইএ-এর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ