1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমে এলেও ডেঙ্গু নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর সাধারণত ডেঙ্গুর পিক পিরিয়ড হওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি) আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী ডেঙ্গু নিয়ে অ্যাকশন প্ল্যানের পাশাপাশি এখন থেকেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং সারাদেশে যাতে ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’-অর্থাৎ রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর বলে মত দেন তিনি।

তিনি বলেন, ঢাকায় গত শনিবার সকাল ৯টায় সচেতনতা কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে নতুন প্রজন্মের সঙ্গে কথা বলে তাদের উদ্বুদ্ধ করেছেন। একই সময়ে দেশের ৬৪ জেলায় কেন্দ্রীয়ভাবে প্রচারণা চালিয়ে মানুষকে সচেতন করা হয়েছে।

এলজিআরডি সচিব মো. শহিদুল হাসানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে দ্যা ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মিস.ইফফাত মাহমুদ, যুগ্ম সচিব শামসুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ