1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

৫শ খুন ২শ ধর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৩ Time View

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়া এক আইএস জঙ্গি স্বীকার করেছেন তিনি ৫শ মানুষের শিরশ্ছেদ করেছেন ও ২শ নারীকে ধর্ষণ করেছেন।

এক সাক্ষাৎকারে তিনি অবলীলায় স্বীকার করে গেছেন নিজের অপকর্মের কথা।

অমর হুসেইন নামের এই জঙ্গি বলেছেন, ইরাকে বাড়িতে বাড়িতে গিয়ে ইয়াজিদি ও সংখ্যালঘু অন্য নারীদের ধর্ষণ করেছেন।

প্রায় ৫শ মানুষকে তিনি কিভাবে খুন করেছেন সে বর্ণনাও দিয়েছেন। এদের কাউকে তিনি শিরশ্ছেদ করেছেন আবার কাউকে চোখ বেঁধে গুলি করে হত্যা করেছেন।

তবে এর জন্য তার কোনো অনুশোচনা নেই।

রয়টার্সকে এই জঙ্গি বলেছেন, যাকেই গুলি করা দরকার তাকেই আমরা গুলি করেছি, যার শিরশ্ছেদ করা দরকার আমরা করেছি।

গেল অক্টোবরে তিনি ধরা পড়েন।

আহলে বায়াত নিউজ এজেন্সিকে উধ্বৃত করে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে সাত, আট, ১০ বা ৩০ থেকে ৪০ হোক আমার তাদের মরুভূমিতে নিয়ে গিয়ে খুন করেছি।

মাত্র ১৪ বছর বয়সেই কিভাবে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়েয় পড়েন সে কথাও জানিয়েছেন তিনি। নিজেকে দারিদ্র্যের শিকার বলেও দাবি করেছেন তিনি। তিনি বর্তমানে কুর্দি গোয়েন্দা বাহিনীর হেফাজতে রয়েছেন।

কুর্দি নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সে যে ধর্ষণ ও খুন করেছে, তার প্রমাণ তাদের কাছে আছে। কিন্ত সে কী পরিমাণে এই অপরাধ করেছে, সে সম্পর্কে কোনো ধারনা এখনো পর্যন্ত তাদের কাছে নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ