1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৪ Time View

ভারত বুধবার একটি রকেটের মাধ্যমে ১০৪ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস সৃষ্টির আশা করছে।
ভারতের মহাশূন্য গবেষণা সংস্থা (আইএসআরও) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলের শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে এ রকেট উৎক্ষেপণ করা হবে।
বিবৃতিতে বলা হয়, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যল (পিএসএলভি) মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণের জন্য ৭১৪ কিলোগ্রাম ওজনের একটি স্যাটেলাইট এবং ১০৩ টি ক্ষুদ্রাকৃতির ন্যানো স্যাটেলাইট বহন করে নিয়ে যাবে। ন্যানো স্যাটেলাইটগুলোর সামষ্টিক ওজন হবে ৬৬৪ কিলোগ্রাম।
আইএসআরও জানায়, প্রায় সবগুলো ন্যানো স্যাটেলাইট ইসরাইল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমীরাত ও যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৯৬ টি স্যাটেলাইট আনা হয়েছে।
উৎক্ষেপণ সফল হলে একসঙ্গে এতগুলো স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রথম দেশ হওয়ার গৌরব অর্জন করবে ভারত। এর আগে ২০১৪ সালে রাশিয়া একটি রকেটে ৩৯ টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ