1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ

পাকিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৭ Time View

পাকিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।  মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বুধবার ভোরে পাকিস্তানের আরব সাগরীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। খবর রয়টার্সের।

তুরবাত শহর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে প্রথম দিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছিল।

প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বেলুচিস্তান প্রদেশের গোয়াদার বন্দর এবং পাসনি শহরের কেন্দ্রে ভূমিকম্পটি আঘাত হানে। পাসনি শহরে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করে।

পাকিস্তান একটি ভূমিকম্প প্রবণ এলাকা। প্রায়ই সেখানে ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৩ সালে বেলুচিস্তানে দু’টি পৃথক ভূমিকম্পের ঘটনায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ