1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

দশ কোটির অপেক্ষায় শাহরুখ-সানির লায়লা (ভিডিও)

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৩ Time View

বলিউড তারকা সানি লিওন বলিউডে পা রাখার পর থেকেই বাজিমাত করে যাচ্ছেন। বলিউডের রুপালি পর্দায় শ্রম আর চেষ্টায় নিজেকে নিয়ে দাঁড় করিয়েছেন সাফল্যের এক অন্যভূবনে। আর সে সাফল্যের ধারাবাহিকতায় সানি কাজ করেছেন বলিউড শাহরুখ খান অভিনীত ‌‘রইস’র একটি আইটেম গানে।

‘লায়লা ও লায়লা’ নামের গানটি প্রকাশিত হয়েছে গেল ২২ ডিসেম্বর। ছবির মুক্তির আগেই প্রকাশ পাওয়া সানির এই গান এখন বলিউড হট কেক। বলা চলে, বিশ্বজুড়ে হিন্দি ছবির সব বাজারেই এখন ‘লায়লা’ ঝড় বইছে। তবে আলোচনার অন্যতম কারণ হিসেবে ভাবা হচ্ছে গানটিতে সানি লিওনের সঙ্গে পারফর্ম করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

শাহরুখ-সানির ‘লায়লা’ এখন তাই বলিউডপ্রেমীদের সেরা পছেন্দের তালিকায়। গানটি নিয়ে এতোটাই মাতামাতি যে এখন পর্যন্ত গানটি ইউটিউবে দেখা হয়েছে প্রায় ৯ কোটি ৮৬ লক্ষ ৫৫ হাজার বার। আজ রাতেই গানের দর্শক দশ কোটিতে গিয়ে পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে।

গানটি মুক্তির মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ১ কোটি দর্শক দেখেছেন! যা রীতিমত উপমহাদেশীয় কোনো গানের ভিডিও’র ক্ষেত্রে রেকর্ড।

৮০ এর দশকে মুক্তি পাওয়া ‘কোরবান’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানটি রিমেক করা হয়েছে ‘রইসে’ ছবিতে। আগেরটিতে জিনাত আমান নেচে মন জয় করেছিলেন দর্শকের। এবার বাজিমাত করলেন সানি লিওন।

উল্লেখ্য, নতুন বছরের ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘রইস’। ছবিটিতে শাহরুখ খানের বিপরীতে থাকছেন মাহিরা খান। এদিকে ‘ডর’, ‘আনজাম’, ‘ডন’ ছবির পর আবারো কোনো ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে এ বলিউড বাদশা শাহরুখ খানকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ