1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

ট্রাম্পের নিষেধাজ্ঞার রেশ নেই সৌদিদের উপর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৫ Time View

সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের শরণার্থী ও অভিবাসীদের জন্য ৯০ দিনের জন্য এবং সিরীয়দের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হলেও সৌদি আরবের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞার কোনো রেশ নেই।

সৌদির নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার কোনো সম্ভাবনা নেই। সৌদির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সৌদি গ্যাজেটের।

সৌদি আরবের নাগরিকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সৌদি দূতাবাস বা কনস্যুলার মিশন থেকে কোনো তথ্য জানানো হয়নি। মার্কিন বিমানবন্দরে কোনো সৌদি নাগরিককে আটকের খবরও পাওয়া যায়নি।

তিনি আরো জানিয়েছেন, সৌদি নাগরিকরা কোনো ধরনের সমস্যা ছাড়াই খুব স্বাভাবিকভাবেই গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন।

ওয়াশিংটনে নিয়োজিত সৌদি দূতাবাসের কর্মকর্তা মোহাম্মেদ আল ইসা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো সৌদি শিক্ষার্থী বা কোনো সৌদি কোম্পানি ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। অর্থাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞা সৌদি নাগরিকদের ওপর কোনো প্রভাব ফেলেনি।

স্থানীয় আল ওয়াতাল ডেইলিকে মোহাম্মেদ আল ইসা বলেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর থেকে বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো সৌদি নাগরিকের হেনস্তা হওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৮০ হাজারের বেশি সৌদি শিক্ষার্থী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ