1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

অমিত করের নতুন মিক্সড অ্যালবাম উড়ো চিঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২১ Time View

সময়ের অন্যতম ব্যস্ত সঙ্গীত পরিচালক অমিত করের সুর-সঙ্গীতে বাজারে আসছে নতুন মিক্সড অ্যালবাম উড়ো চিঠি। লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে ফেব্রুয়ারির শুরুতেই।

উড়ো চিঠিতে গেয়েছেন লুৎফর হাসান, মুহিন, ঐশি, কাজি শুভ ও প্রিয়াঙ্কা বিশ্বাসের মতো শিল্পীরা। অ্যালবামের গানগুলো লিখেছেন লুৎফর হাসান, সজল শুভ, নাশিদা চৌধুরী, তাপস চৌধুরী ও সাইফুল ইসলাম জীবন।

অ্যালবামটি সম্পর্কে সঙ্গীত পরিচালক অমিত কর বলেন, অ্যালবামটির গানের কথাগুলো হৃদয় ছোঁয়ার মতো। শিল্পীরাও গেয়েছেনও চমৎকার। আমি মনে করি এই অ্যালবামটি শ্রোতাদের মধ্যে দারুণভাবে সাড়া ফেলবে।

তিনি আরো জানান, এই অ্যালবামের তিনটি গানের ভিডিও তৈরির কাজ চলছে। অডিও অ্যালবাম প্রকাশের কিছুদিন পরই ভিডিওগুলো বাজারে চলে আসবে বলেও জানান তিনি।

গত কোরবানির ঈদে অগ্নিবীণার ব্যানারে বাজারে আসে অমিত করের ‘প্রেম মানে না কাঁটাতার’। শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয় অ্যালবামটি।

অমিত কর জানিয়েছেন, কিছুদিন পর তারকাবহুল একটি ক্ল্যাসিক গানের অ্যালবাম নিয়ে আসছেন তিনি। কারা গাইবেন সেই অ্যালবামে? এমন প্রশ্নে রহস্যই রেখে দিলেন অমিত কর। বললেন, সময় হলেই শ্রোতারা জানতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ