1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম

ট্রাম্পের কারণে প্রযুক্তি খাতে আরও ক্ষতির আশঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৯২ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েই দেশটিতে অভিবাসন সীমিত করতে নির্বাহী আদেশে সই করার ফলে সবচেয়ে হুমকির মুখে পড়েছে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে ট্রাম্পের অভিবাসীবিষয়ক পরবর্তী আদেশ দেশটির প্রযুক্তি খাতের জন্য আরও ক্ষতিকর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ আশঙ্কার কারণ হলো- গুগল, অ্যাপল, মাইক্রোসফট ও ফেসবুকের মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর মোট কর্মী বাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ বাইরের থেকে নিয়োগপ্রাপ্ত। এসব কর্মীকে স্থানীয়দের চেয়ে কম মজুরিতে কাজ করানো সম্ভব হয়। খবর বিজনেস ইনসাইডারের।

ধারণা করা হচ্ছে, অভিবাসন বিষয়ে ট্রাম্পের পরবর্তী নির্বাহী আদেশ আসতে পারে এইচ-১বি ভিসা নিয়ে। সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলো প্রতি বছর এইচ-১বি ভিসা প্রোগ্রামের আওতায় বিদেশ থেকে মেধাবী ও দক্ষকর্মী নিয়োগ দিয়ে থাকে। এমনটা হলে দেশটির প্রযুক্তি কোম্পানিগুলোর ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

আলাবামার সিনেটর জেফ সেশন বলেন, এইচ-১বি ভিসা বিষয়ে ট্রাম্প কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা এখনো নিশ্চিত নয়। তবে এ প্রক্রিয়ার বাইরের দেশ থেকে দক্ষকর্মী নিয়োগ সীমিত বা বন্ধ করা হলে সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলো এক প্রকার মেধাশূন্য হয়ে পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ