1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নকিয়া ১৫০ আনছে এইচএমডি গ্লোবাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১৮৪ Time View

এইচএমডি গ্লোবাল বাংলাদেশের বাজারে নকিয়া ১৫০ নামে ডুয়েল সিমের নতুন একটি মোবাইল ফোনসেট বিপণনের ঘোষণা দিয়েছে। নকিয়া ফোন বিপণনের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমডি নতুন এই হ্যান্ডসেটটি বাজারে ছাড়ার এই ঘোষণা দিল।

এইচএমডি’র পক্ষ থেকে জানানো হয়- এইচএমডি হলো নকিয়া ফোন বাজারজাতকরণের স্টার্ট-আপ বা নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান, যেটির সদর দফতর ফিনল্যান্ডে অবস্থিত। এই প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের ফোন বাজারজাত করবে। এর মধ্যে বিদ্যমান ফিচার ফোন বিজনেস যেমন থাকবে তেমনি অত্যাধুনিক স্মার্টফোনের সম্ভারও থাকবে। নকিয়া ১৫০ হ্যান্ডসেটের বিপণন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে এইচএমডি বাজারে নকিয়া ফিচার ফোনের উপস্থিতি জোরদার করবে।

নকিয়া ১৫০ সেটটির পর্দা ২.৪ ইঞ্চি এবং এই সেটের কীপ্যাড খুব সহজেই ব্যবহার করা যাবে।

এইচএমডি গ্লোবাল সর্বোচ্চ ২ হাজার ৪৯৯ টাকা খুচরা দামে নকিয়া ১৫০ ফোনসেটটি বিক্রি করবে। ২.৪ ইঞ্চি পর্দার এই হ্যান্ডসেটে রয়েছে এফএম রেডিও, এমপি থ্রি প্লেয়ার ও গেমস।

এইচএমডি’র পক্ষ থেকে আরও জানানো হয়- নকিয়া ১৫০ ফোনসেটটির ব্যাটারি বেশ দীর্ঘস্থায়ী। ফলে এতে ২২ ঘণ্টা পর্যন্ত টকটাইম পাওয়া যাবে আর স্ট্যান্ডবাই টাইম হবে ২৫ দিন। এটি চার্জ হবে মাইক্রো-ইউএসবি চার্জারে। এ ছাড়া ফোনসেটটিতে রয়েছে এলইডি টর্চলাইট।

নকিয়া ১৫০ হ্যান্ডসেটটির সঙ্গেই ক্ল্যাসিক ন্সেক জেনজিয়াসহ (classic Snake Xenzia) বিভিন্ন গেমস ডাউনলোড করা রয়েছে। এ ছাড়া গেমলফট ২-এর নিটরো রেসিং কিনে ডাউনলোড করা যাবে। এই সেটের ক্যামেরায় আছে এলইডি ফ্ল্যাশ ৩। ফলে সেটটির ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন জীবনের যেকোনো আনন্দঘন মুহূর্তগুলোর দৃশ্যধারণ করে ব্লুটুথের মাধ্যমে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ