1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ভারতের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১১৫ Time View

হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলো বাংলাদেশের। অন্ধদের নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ১২৯ রানে হেরে গেল লাল-সবুজরা জার্সিধারীরা।

টসে জিতে ব্যাট করতে নেমে ভারতকে বড় সংগ্রহ এনে দেন ওপেনার প্রকাশ ও কেতন প্যাটেল। ৫৭ বলে ১৮ চারের সাহায্যে ৯৬ রান করেন প্রকাশ। আর এক ছক্কা ও চার চারে প্যাটেল করেন ৫০ বলে ৯৮ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৯ রান করে স্বাগতিকরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানে ইনিংস শেষ করে বাংলাদেশ।  ফলে ১২৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারতের পক্ষে দীপক মালিক ২ টি উইকেট শিকার করেন।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের করা ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার বদর মুনির এবং মোহসিন খানের ব্যাটে ৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ