1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর সরকারি সফরে আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৩ অক্টোবর ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন : ইশরাক হোসেন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওমান উপকূলে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের পরিচালনা পর্ষদ ব্যাংকের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করবে না, এটাই সুশাসন: আরিফুর রহমান সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি বিটিএমএর মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার দর্শনীয় চার গোলের ম্যাচে জয়ের চেয়েও বড় যে প্রাপ্তি মরিনিয়োর

এবারের সফটএক্সপোতে যা থাকছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ২০৪ Time View

আগামী ১ থেকে ৪ ফেব্রুয়ারি ২০১৭ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপো ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা, সফল প্রয়োগ, টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরাপদ ও গ্রহণযোগ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবস্থাপনা তুলে ধরার প্রয়াসে ২০০২ সাল থেকে বেসিস নিয়মিতভাবে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় মেলা ‘বেসিস সফটএক্সপো’ আয়োজন করে আসছে।

আয়োজনের মাধ্যমে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা, সাফল্য দেখানোর পাশাপাশি আইসিটি খাতের উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার, কর্মশালাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে।

এবারের সফটএক্সপোতে তথ্য-প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে অন্তত ২০টি সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানস্থলে মিডিয়া-বাজার ও উইন্ডি টাউন হলে এসব সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের মধ্যে রয়েছে- স্থানীয় কোম্পানির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, ডিজিটাল এডুকেশন ও ই-লার্নিং, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইন্টারনেট অব থিংকস।

এছাড়াও অ্যাক্সেস টু ফিন্যান্স, ক্লাউড কম্পিউটিং, ডেটা নেটওয়ার্ক সিকিউরিটি, রফতানি বাজার উন্নয়ন, ডেভেলপিং ইনোভেশন ইকোসিস্টেম, ডিজিটাল সার্ভিস ডেলিভারি, আইটি মার্কেট রিসার্চ, কোয়ালিটি সার্টিফিকেশনসহ নানা বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ