1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সজল-ঈশানার বোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ১২২ Time View

লাক্সতারকা ঈশানা ছোটপর্দায় প্রথম অভিনয় করেছিলেন আবদুন  নূর সজলের বিপরীতে। সেটা কয়েকবছর আগে কথা। এরপর তারা জুটিবেঁধে কতগুলো নাটকে কাজ করেছেন, সেটা গুনে শেষ করা মুশকিল!

আবারো তারা নতুন একটি নাটকে জুটিবেঁধে অভিনয় করলেন। এই নাটকটির নাম ‘বোধ’। নাটকটি রচনা করেছেন সঞ্জয় সমদ্দার এবং পরিচালনা করেছেন সরদার রোকন।

ঈশানা বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে আমি খুবই মর্ডান। বিভিন্ন ট্রাডিশন মেনে চলি, নাইট ক্লাব-পার্টি, ফেসবুক এই সব নিয়েই পড়ে থাকি। কিন্তু আমার স্বামী সজল একেবারেই নির্ভেজাল মানুষ। আমার উচ্চমার্গিয় আচারণ একটা সময় সংসারে অশান্তি দেখা দেয়। এরপর আরো সমাজের বাস্তব কিছু চিত্র ফুটে ওঠে।’

s2

তিনি বলেন, ‘বোধ’ নাটকের গল্পটি চমৎকার। এখানে অভিনয় করার বেশ সুযোগ পেয়েছি, একঘেয়েমি অভিনয় থেকে ব্যতিক্রমী কিছু দেখতে পাবেন দর্শকরা। তাছাড়া নাটকটি দেখলে দর্শকরা একটি মেসেজ পাবেন। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

নির্মাতা রোকন জানান,   চলতি সপ্তাহে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন রয়েছে সম্পাদনকার টেবিলে। আগামী ভালোবাসা দিবসে নাতকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ