1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বার্সেলোনায় ২৭ ফেব্রুয়ারি থেকে বিশ্ব মোবাইল কংগ্রেস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ১৮৪ Time View

ফুটবল আর বিশ্বের সুন্দর নগরীর মধ্যে অন্যতম বার্সেলোনা শহরে আর এক মাস পর শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল সম্মেলন মোবাইল ওয়ার্ড কংগ্রেস ২০১৭। “মোবাইল: দি নেক্সট এলেমেন্ট” প্রতিপাদ্য নিয়ে বরাবরের মতোই মোবাইল টেলিযোগাযোগ শিল্পের বৈশ্বিক সংগঠন জিএসএমএ এই সম্মেলনের আয়োজন করছে।

গত বছরের ২ আগস্ট লন্ডন শহরে জিএসএমএ কর্তৃক প্রচারিত ঘোষণাপত্রে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ এ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ২০০৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত একটানা এই কংগ্রেস আয়োজন করে বার্সেলোনা শহর মোবাইল কংগ্রেসের রাজধানীতে পরিণত হয়েছে।

প্রথমে ২০১৮ সাল পর্যন্ত এ মোবাইল উৎসব বার্সেলোনায় হওয়ার কথা থাকলেও ২০১৫ সালে এক চুক্তিপত্রের মাধ্যমে ২০২৩ সাল পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে।

বিশ্বের বড় বড় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিচ্ছে। বার্সেলোনা শহরের ফিরা গ্রান ভিয়া ও ফিরা মনজুয়িকে সম্মেলনের জন্য ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিভিন্ন দেশের মোবাইল প্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক প্যাভিলিয়ন ও কংগ্রেসের অন্যান্য ইভেন্টে পরিচালনার স্থান নির্ধারিত থাকবে।

জিএসএমএ ধারণা করছে, বিশ্বের প্রায় ২১০টি দেশের দুই হাজার ২শ মোবাইল কোম্পানি ও মোবাইল শিল্পের সঙ্গে জড়িত প্রায় এক লাখ এক হাজার প্রফেশনাল এ কংগ্রেসে যোগদান করবেন।

বিশ্বের নামকরা সব মোবাইল ব্র্যান্ড আইবিএম, ইনটেল, লেবোভো, এলজি, মারসেডেজ বেনজ, মাইক্রোসফট, এনইসি, নোকিয়া, ওরাকল, অরেঞ্জ, ফিলিপস, স্যামসাং, এসএপি, সনি মোবাইল, টেলেফোনিকা, ভোডাফোন, আওএল, চিসকো সিস্টেম, ডেউটস টেলেকম, এরিকসন, ফোর্ড, গুগল, হেওলেট পেকার্ড এন্টারপ্রাইজ, এইচটিচি, হুয়াওয়েইসহ অন্যান্য কোম্পানি কংগ্রেসে অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ