1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭
  • ১৬৮ Time View

পূর্ব পরিকল্পনা অনুযায়ী সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের ৭০০ কর্মী  ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত বছর তারা এ বছরের জুনের মধ্যে ২ হাজার ৮৫০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। এরই অংশ হিসেবে এই ছাঁটাই। তবে ব্যবসায় খরচ কমাতে নয়, বরং দক্ষতার মূল্যায়নই এর উদ্দেশ্য।

ইতোপূর্বে নকিয়া মোবাইল ডিভিশন অধিগ্রহণের পর মাইক্রোসফটের মোবাইল বিভাগের ওপর ছাঁটাইয়ে বেশি প্রভাব পড়েছিল। সে সময় ১৮ হাজার কর্মী চাকরি হারান।

তবে আসন্ন ছাঁটাই কোনো নির্দিষ্ট গ্রুপের জন্য হবে না। মাইক্রোসফটের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অফিস এবং ব্যবসা ইউনিটে এই কার্যক্রম সমানভাবে চলবে। যার মধ্যে রয়েছে বিক্রয়, বিপণন, মানবসম্পদ, প্রকৌশল, অর্থসহ আরও অনেক বিভাগ।

বর্তমানে বিশ্বব্যাপী মাইক্রোসফটের ১ লাখ ১৩ হাজার কর্মী রয়েছেন। যার মধ্যে ৬৪ হাজার যুক্তরাষ্ট্রে।

তবে, ছাঁটাইয়ের ঘোষণা দেয়ার পরও প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগের জন্য লোক খুঁজছে। মাইক্রোসফটের ক্যারিয়ার ওয়েবপেজে ব্যবস্থাপক, প্রকৌশলী ও ডেভেলপারদের মতো পদ খালি রয়েছে। এছাড়া লিঙ্কডইনে মাইক্রোসফটের ১ হাজার ৬০০-এর বেশি চাকরির আবেদনের সুযোগ রয়েছে।

এদিকে চাকরি ছাঁটাই করলেও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বরাদ্দ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এমনই আভাস দিয়েছে তারা। সূত্র : বিজনেস ইনসাইডার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ