1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

এক ক্যাম্পেইনে ছয় তারকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

হাবিব ওয়াহিদ, সুজানা, তাহসান, মিথিলা, মম এবং জোভান। তারা ছয় জনই শোবিজের জনপ্রিয় তারকা। এবারই প্রথমবার এই ছয় তারকা একসঙ্গে একটি ক্যাম্পেইনে অংশ নিলেন।

মূলত এই ক্যাম্পেইনটি বেক্সিমকো ফার্মাসিটিকালের নতুন পণ্য ‘স্লিমোমিল’র। ক্যাম্পেইন হলেও এটি অনেকটা বিজ্ঞাপনের আদলে নির্মিত হয়েছে। নির্মাণ করেছেন জোবারের আনান।

তিনি বলেন, ‘স্লিমোমিল’ পণ্যটির বিশেষত্ব হচ্ছে, খাবার না খেয়েও এটি খেলে পরিমিত ক্যালোরি শরীরে যোগান পাওয়া যাবে। একেবারেই নতুনভাবে পণ্যটি বাজারে আসছে।’

আরো বলেন, ‘ছয় জন তারকাকে নিয়ে এই ক্যাম্পেইনটি করা হয়েছে। এখানে প্রত্যেকেই তাদের নিজেদের কথা বলেছেন।’

সুজানা বলেন, ‘অনেক চমৎকার একটি কাজ এটি। এখানে নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছি। পাশাপাশি ‘স্লিমোমিল’র গুনাগুণ নিয়ে কথা বলেছি।’

জোভান বলেন, ‘শুটিংয়ের সময় আমরা নির্দিষ্ট ধরণের খাবার খেলেও এর বাইরে প্রচুর জাংক ফুড খাই। এসব খাবার খেতে হয় শর্ট টাইমে হাতের নাগালে ভালো খাবার পাওয়া যায় না বলে। এই ‘স্লিমোমিল’ জাংক ফুড থেকে দূরে রাখবে। শরীর ও স্বাস্থ্য ভালো রাখবে। এই কাজটি করে খুব ভালো লেগেছে। সব প্রিয় মানুষদের সঙ্গে কাজ করা হলো।’

জাজ্জেল প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই ক্যাম্পেইনটির শুটিং হয়েছে গাজীপুরের ভাওয়ালে। শিগগিরই ফেসবুক ও ইউটিউবে প্রকাশ হবে এটি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ