1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

এবার ধুম মাতাবেন শাহরুখ খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১১৭ Time View

বলিউডের ক্রাইম থ্রিলার ছবি ‘ধুম’ সিরিজের দর্শক জনপ্রিয়তা অনেক। এ পর্যন্ত মুক্তি পেয়েছে ছবিটির ৩টি সিকুয়্যাল। আর সেসবে অভিনয় করেছেন বলিউডের জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানের মতো তারকারা।

‘ধুম’ থ্রিতে চোরের ভূমিকায় আমির খানের অভিনয়ের পরেই গুঞ্জন উঠেছিলো তবে কি ধুমের চতুর্থ সিকুয়্যালে বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খানকে দেখা যাবে?

এতদিন এ শুধু গুঞ্জনই ছিলো। এবার ধুম পরিচালক আদিত্য চোপড়ার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে ‘ধুম’র চতুর্থ কিস্তিতে চোরের ভূমিকায় হাজির হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। শুধু তাই নয় ‘ধুম’র সবগুলো কিস্তিতে পুলিশের চরিত্রে থাকা অভিষেক বচ্চনকেও আর রাখা হচ্ছে না চতুর্থ কিস্তিতে। সেখানেও দেখা যাবে নতুন কোন মুখ। শোনা যাচ্ছে এই চরিত্রে রণবীর সিংকে দেখা যেতে পারে।

বলিউড ‘ডন’ শাহরুখ বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘রেইস’র প্রচারণার কাজে। আগামী ২৩ জানুয়ারি ছবিটি রুপালি পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ