1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

আত্মঘাতী হামলায় শীর্ষ আফগান শান্তিদূত নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১৩৮ Time View

আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের একজন শীর্ষ শান্তি দূত পুত্র সহ নিহত হয়েছেন। আফগানিস্তানের কুনার প্রদেশে শুক্রবার এই হামলার ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাশিম মুনিব ছিলেন হামিদ কারজাই  কর্তৃক নিযুক্ত কুনারের প্রাদেশিক শান্তি কাউন্সিলের প্রধান। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার ওপর এই আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী নিহত হওয়ার পাশাপাশি ঘটনাস্থলে থাকা অপর দুই জন মারাত্মক ভাবে আহত হন।

এক জন প্রত্যক্ষদর্শী জানান মুনিব এবং আত্মঘাতী বোমা হামলাকারী উভয়ের শরীরই বিস্ফোরণে শতচ্ছিন্ন হয়ে যায়।
কুনার প্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা মাসুম স্তানিকজাই বলেন, নিহত মুনিব ছিলেন আফগানিস্তানের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি। তিনি অনেক বিদ্রোহীকে অস্ত্র সমর্পণ করিয়ে শান্তির পথে এনেছিলেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সাবেক আফগান প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানিকে আফগানিস্তানের শান্তি কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু তিনিও গত বছর তালেবানদের এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ