1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

গান থামিয়ে তরুণীর ইজ্জত বাঁচালেন আতিফ আসলাম (ভিডিও)

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
  • ১৩৪ Time View

কনসার্ট চলছিল পুরোদমে। এমন সময় মঞ্চে দাঁড়িয়ে গায়ক আতিফ আসলাম খেয়াল করলেন দর্শক আসনে এক তরুণীকে হেনস্তা করছে কয়েকজন যুবক। সেই পরিস্থিতিতেই দারুণ সিদ্ধান্ত নিলেন তিনি।

মাঝপথে গান থামিয়ে দিয়ে ওই তরুণীর বাঁচালেন তিনি। গায়ক আতিফ আসলামের এই কাজকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ঘটনা গত শনিবারের (১৪ জানুয়ারি)। করাচিতে একটি অনুষ্ঠানে গান করছিলেন পাকিস্তানি এই গায়ক। অনুষ্ঠান চলাকালীন দর্শকদের মধ্যে একটি অস্বাভাবিক বিষয় তার নজরে আসে। খেয়াল করে দেখেন কয়েকজন যুবক মিলে এক তরুণীকে উত্যক্ত করছে। তখনই তিনি তার সহ-শিল্পীদের থামিয়ে দেন। নিজেও গান থামিয়ে সোজা ওই যুবকদের কাছে চলে যান।

প্রচণ্ড ধমক দিয়ে জানতে চান, ‘কখনও মেয়ে দেখোনি? তোমাদের ঘরে মা-বোন নেই?’  গায়কের এই চিৎকারে স্তম্ভিত হয়ে যান উপস্থিত শ্রোতারা। চলে আসেন নিরাপত্তারক্ষীরাও। এরপরই ওই তরুণীকে তারা নিরাপদ স্থানে নিয়ে যান।

ঘটনা নিয়ে অবশ্য মুখে কুলুপ উদ্যোক্তাদের। তবে সোশ্যাল মিডিয়া মারফত এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বাহবা পাচ্ছেন আতিফ আসলামও।

ভিডিওতে দেখুন মেয়েটিকে কিভাবে রক্ষা করলেন আতিফ আসলাম :

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ