1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বন্ধ সিম আবারও বিক্রির অনুমতি পাচ্ছেন অপারেটররা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
  • ১৮৮ Time View

বন্ধ সিম আবারও বিক্রির অনুমতি পাচ্ছেন মোবাইল ফোন অপারেটররা। গ্রামীণফোনকে নতুন নম্বর সিরিজ আপাতত না দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া অবৈধ ভিওআইপিসহ সঠিকভাবে পুন:নিবন্ধন না হওয়ায় যেসব সিম কার্ড এখন বন্ধ রয়েছে, সেগুলো ফের বিক্রি করতে পারবে মুঠোফোন অপারেটররা। বিটিআরসি সূত্রে জানা গেছে এ তথ্য।

জানা গেছে, এর ফলে প্রায় দেড় কোটি পুরোনো সংযোগ নতুন করে বিক্রি করতে পারবে মোবাইল অপারেটররা। বিশেষ করে নতুন সংযোগ বিক্রি করা নিয়ে গ্রামীণফোন এখন যে সংকটে আছে, এ সিদ্ধান্তের ফলে আপাতত সেই সমস্যা থাকবে না বলে মনে করছে বিটিআরসি।

এর আগে গত বছরের আগস্টে ০১৭ সিরিজের পাশাপাশি গ্রামীণফোনকে ০১৩ নম্বর সিরিজ ব্যবহারের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। কিন্তু সেটি পরিবর্তন করে সব অপারেটরের জন্য পুরোনো সংযোগ ব্যবহারের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি

০১৭ সিরিজে বরাদ্দ পাওয়া ১০ কোটি নম্বর শেষ হয়ে আসায় নতুন নম্বর সিরিজ চেয়ে বিটিআরসির কাছে আবেদন করে গ্রামীণফোন। বিটিআরসির নতুন এই সিদ্ধান্তের বিষয়ে যোগাযোগ করা হলে অপারেটরটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে মুঠোফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে সিটিসেল ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, রবি ০১৮ ও বাংলালিংক ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে। গ্রামীণফোনের ০১৭ সিরিজের বাইরে বর্তমানে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহৃত আছে।

বিটিআরসির সচিব সারোয়ার আলম বলেন, অপারেটরগুলোকে নতুন নম্বর সিরিজ দেওয়ার সম্ভাবনা নেই। অবস্থা বিবেচনায় সংযোগ সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেলে নতুন নম্বর সিরিজ দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করা যেতে পারে।

উল্লেখ্য, বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গ্রামীণফোনের বর্তমান চালু সংযোগসংখ্যা ৫ কোটি ৫৭ লাখ। আর দেশে মোট সক্রিয় সিম সংখ্যা ১২ কোটি ৭৪ লাখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ