1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আসছে ‘গেম মোড’, আরো দ্রুতগতির হয়ে উঠবে উইন্ডোজ ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ১৬১ Time View

কম্পিউটারে যারা গেম খেলেন তাদের জন্য বেশ যন্ত্রণাদায়ক হয়ে উটেছে উইন্ডোজ ১০। কারণ এই গেমারদের গেম খেলতে সমস্যা মানেই বড় সমস্যা।

অনেক গেমারের অভিযোগ, উইন্ডোজ ৭ এর চেয়ে বেশ ধীর গতির নতুন উইন্ডোজ। বিষয়টি সিরিয়াসলি নিয়েছে মাইক্রোসফট। তার আসন্ন ক্রিয়েটর্স আপডেট-এ উইন্ডোজ ১০-এ যোগ করছে গেমার্স মোড। এর মাধ্যমে দারুণ গতিশীল হয়ে উঠবে উইন্ডোজ ১০।

গেম মোড হবে একেবারে হালকা-পাতলা। তবে এক্সবক্স দল এক ব্লগ পোস্টে জানায়, গেম মোড ব্যবহারের মাধ্যমে উইন্ডোজ ১০ গেমিংয়ের উপযুক্ত হয়ে উঠবে। পাশাপাশি উইন্ডোজ ইনসাইডাররা কিছু ‘ভিজ্যুয়াল এলিমেন্ট’ দেখতে শুরু করেছেন। ‘শর্টলি দেয়ারআফটার’-এ ফিচারগুলো যুক্ত করা হবে।

তবে এখন পর্যন্ত মাইক্রোসফট জানায়নি কিভাবে পারফরমেন্সকে উন্নত করা হবে। অথবা কোন কোন বিষয়কে আগের চেয়ে ভালো করা হবে। তবে কিছু বিষয়ে তো আন্দাজ করতেই পারেন বিশেষজ্ঞরা। যেমন- কম্পিউটার ব্যবহারকারীদের জীবনটা আরেকটু সহজ করে দিতে পারে মাইক্রোসফট। তারা মনিটর এবং অ্যাপের সেবা দিতে অনেকগুলো উৎস ব্যবহার করতে পারে। আর গেমিংয়ের সময় আপাতত এগুলো বন্ধ করে দেওয়া হবে।

ইতিমধ্যে মাইক্রোসফট ব্যাটারি সেভার মোডকে উন্নত করেছে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ডেটা সচল থাকা রোধ করা হবে। বিশেষ করে অনলাইনে কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডের সব কাজ বন্ধ হয়ে যাবে।

তবে মনে হচ্ছে, নতুন গেম মোড ব্যবহারকারীদের শক্তি সঞ্চয়ে খুব বেশি সহায়তা করতে পারবে না। অবশ্য নির্মাতা একে ‘বড় ধরনের আপডেট’ বলেই ঘোষণা করেছে। আশা করা হচ্ছে সত্যিকার অর্থেই দারুণ কিছু উন্নয়ন ঘটবে উইন্ডোজ ১০ এর আপডেটে। সূত্র: নেক্সট ওয়েব

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ