1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অনলাইনেই পুলিশ ক্লিয়ারেন্স

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ১৫৫ Time View

দেশের নাগরিকরা অনলাইনেই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদনের সুযোগ পাবেন। রোববার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রোগ্রাম অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড-এর মাধ্যমে এ সুযোগ পাবেন সবাই। বিদেশে যেতে ইচ্ছুক নাগরিকরাও অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের জন্যে আবেদন করতে পারবেন।

প্রাথমিকভাবে কুমিল্লা ও চাঁদপুর জেলা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে এই সেবার উদ্বোধন করবেন।

অনলাইনে যে কেউ এই পদ্ধতিতে নিবন্ধন করে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে এই সেবার জন্যে আবেদন করতে পারবেন, ই-পেমেন্টের মাধ্যমে এই সেবার ফি পরিশোধ করতে পারবেন এবং যেকোনো মোবাইল থেকে এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

এই সেবা অনলাইনে আসার মাধ্যমে বিদেশে যেতে ইচ্ছুক নাগরিকেরা একটি স্বচ্ছ, সুলভ, সহজ এবং সময়সাশ্রয়ী প্রক্রিয়ায় তদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের নীতিনির্ধারকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ