1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

হানিমুনে গেছেন নাঈম-নাদিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ১৩৭ Time View

তারকা দম্পতি নাঈম-নাদিয়া হানিমুনে গেছেন। গেল ১২ই জানুয়ারি রাতে থাই এয়ারওয়েজে  ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। বর্তমানে জনপ্রিয় এই দুই তারকা রয়েছেন পাতায়া সমুদ্র সৈকতে।

সেখানেই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করছেন নাদিয়া-নাঈম। এ প্রসঙ্গে ব্যাংকক থেকে ভাইবারে নাদিয়া বলেন,  ‘মনে হচ্ছে চোখের পলকে একটি বছর পেরিয়ে গেছে। তবে আমরা এ একটি বছর খুব ভালো ছিলাম এবং সারাটি জীবন যেন ভালো থাকতে পারি এই দোয়া চাই সবার কাছে।’

নাঈম বলেন, ‘একটি বছর কিভাবে কেটে গেল তা বুঝতেই পারিনি। আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে, নাদিয়ার মতো খুব সুন্দর মনের একজন নারীকে আমার সহধর্মীনি হিসেবে পেয়েছি। বাকিটা জীবন যেন সুখে কাটাতে পারি সেজন্য সকলের দোয়া চাই।

নাঈম-নাদিয়া দু’জনেই জানান, তারা দেশে ফিরবেন আগামী ১৯ জানুয়ারি।

প্রসঙ্গত, গেল বছর ১৫ জানুয়ারি হুট করেই বিয়ে করেন নাঈম-নাদিয়া। তবে তাদের এই বিয়েটা হঠাৎ করে হলেও পারিবারিক সম্মতি ছিল। বিয়ে পরেও নাঈম-নাদিয়া দু’জনেই শোবিজে নিয়মিত কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ