1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বিশ্ব ইজতেমা উপলক্ষে বিকল্প রাস্তা ও পার্কিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ৭৩ Time View

রোববার ৫২তম বিশ্ব ইজতেমার ১ম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে বিকল্প রাস্তা ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

গাজীপুর জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত জানান, ইজতেমায় ভিভিআইপি, ভিআইপিসহ উচ্চ পর্যায়ের দেশি-বিদেশি প্রায় ৪০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করবেন। দুই পর্বের আখেরি মোনাজাতে অংশ গ্রহণের জন্য গাজীপুর চান্দনা চৌরাস্তা হতে হাজার হাজার মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে যাতায়াত করবে বিধায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী ব্রিজ পর্যন্ত সকাল ৬টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাজুখান ব্রিজ থেকে স্টেশনরোড ওভার ব্রিজ পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ হতে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুর পুলিশ বিভাগ বিশ্ব ইজতেমার মুসল্লিদের সুবিধার্থে যাহবাহন চলাচলের নির্ধারিত রুট ও পার্কিংয়ের নির্দেশনা দিয়েছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সালেহ উদ্দিন আহমেদ জানান, দুই দফারই আখেরি মোনাজাতের আগের দিন যথাক্রমে ১৪ জানুয়ারি এবং ২১ জানুয়ারি মধ্যরাত থেকে আখেরি মোনাজত শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস হতে টঙ্গী ব্রিজ পর্যন্ত , কালীগঞ্জ-টঙ্গী সড়কের মাজুখান ব্রিজ থেকে স্টেশন রোড় ওভার ব্রিজ পর্যন্ত, কামারপাড়া ব্রিজ হতে মন্নু ট্রেক্সটাইল মিল পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ১০জানুয়ারি থেকে ২২জানুয়ারি পর্যন্ত কামারপাড়া ব্রিজ হতে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদে কোন নৌযান চলবে না। প্রয়োজনে টঙ্গী ব্রিজের পূর্ব পাশে এবং কামারপাড়া ব্রিজের উত্তরপাশে নৌকাসহ সকল প্রকার নৌযান নোঙ্গর করতে পারবে। তবে ঢাকাগামী যানবাহনগুলে টঙ্গী হয়ে ডিএমপি এলাকায় প্রবেশের পরিবর্তে জয়দেবপুরের চান্দনা-চৌরাস্তা, কোনাবাড়ি, চন্দ্রা ত্রি-মোড়, বাইপাইল , নবীনগর ও আমিনবাজার হয়ে যানবাহন চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

পার্কিং : ইজতেমার মুসল্লিদের বহনকারী যানবাহগুলো গাজীপুরের নির্ধারিত স্থানগুলোতে পার্কিং করার জন্য বলা হয়েছে। টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলের খোলা জায়গা, মেঘনা টেক্সটাইল মিলের পাশের রাস্তার উভয় পাশে, সফিউদ্দিন একাডেমির মাঠ, সফিউদ্দিন একাডেমির উত্তর পাশে টিআইসি মাঠ, জয়দেবপুর থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ, চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠ, চৌরাস্তা ট্রাক স্ট্যান্ড, টঙ্গীর কে-টু (নেভি) সিগারেট কারখানার পাশে খোলা জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ