1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিবালয়ে বাসচাপায় আনসার সদস্য নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ১৫৩ Time View

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় হায়াত আলী (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলকায় এ ঘটনা ঘটে।

নিহত হায়াত আলী শিবালয় ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা ছিলেন। তার বাড়ি উপজেলার মাধবদিয়া গ্রামে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, হায়াত আলী রাস্তা পার হওয়ার সময় কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাস থামিয়ে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ