1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন

ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ক্লাসরুমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে জেলা স্কুল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।উল্লেখ্য, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর স্কুলের ভেতরেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেয় ওই স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়।এ ঘটনায় পরদিন ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে বুধবার তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষক মো. জিয়াউল হকের কাছে হস্তান্তর করা হয়। তদন্তে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘স্কুলে রাজনৈতিক স্লোগান দেওয়ার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’প্রধান শিক্ষক মো. জিয়াউল হক বলেন, ‘গত ৬ অক্টোবর স্কুলের ভেতরে নিষিদ্ধ রাজনৈতিক স্লোগান দেয় কিছু শিক্ষার্থী। এ সময় আমি নামাজে ছিলাম। নামাজ শেষে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে মিছিলের বিষয়ে জানতে চাওয়া হয়। পরে অন্য শিক্ষকদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হই যে, স্কুলে এ ধরনের স্লোগান দেওয়া হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’গোপালগঞ্জের জেলা প্রশাসক ও ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।এমই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ