1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

গোপালগঞ্জ সদরের সরকারি জেলা স্কুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির একজন, নবম শ্রেণির সাতজন ও অষ্টম শ্রেণির একজন রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর বিদ্যুৎ সংযোগের সমস্যায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হলে শিক্ষার্থীদের আবেদনের পর টিফিনের বিরতিতে ছুটি ঘোষণা করা হয়। এ সময় চতুর্থ তলায় অন্তত ১০ জন শিক্ষার্থী জড়ো হয়ে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ৭ অক্টোবর স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। ১৪ অক্টোবর কমিটি প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে বলা হয়, ৬ অক্টোবর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শৃঙ্খলা বিঘ্নিত হয়। ছবি, ভিডিও ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ৯ শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

পরে তাদের ছাড়পত্র দেওয়ার সুপারিশ করে কমিটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে এ ঘটনায় অন্য কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ঘটনায় অংশগ্রহণ ও দোষী প্রমাণিত শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পূজার ছুটির আগে অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হলে তারা টিসি নিতে অস্বীকৃতি জানান। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে যাওয়াসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলেন।’

জানতে চাইলে গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন ডেইলি স্টারকে বলেন, ‘৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে আমি জানি না।’

এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে শিক্ষা অফিস বা সংশ্লিষ্ট কেউ আমাকে এখনো অবহিত করেননি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ