1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

অবশেষে বহুল কাঙ্ক্ষিত গোলের দেখা পেল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে বল জালে জড়িয়েছেন ইব্রাহিম। ক্রসে ভুটানের বক্সে যাওয়া বলে হেড নিয়েছিলেন শমিত সোম। বল ওপরে উঠে যাওয়ার পর গোলমুখের সামনে তা পেয়ে যান ইব্রাহিম। পা বাড়িয়ে বলকে জালে পাঠাতে মোটেও ভুল করেননি তিনি। আর এই গোলেই ম্যাচে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। একাদশের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের স্ট্রাইকার বনে যাওয়া। ইনজুরির কারণে আসিয়ান কাপের স্কোয়াডে না থাকা বিশ্বনাথকে সাফের অনুশীলনে ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছেন কোচ। ম্যাচেও তাকে স্ট্রাইকার হিসেবে নামানো হয়।

প্রথমার্ধে বাংলাদেশ বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল। ভুটানের অর্ধে বেশ বেশিক্ষণ বল ধরে রেখেছিল দল। ডান প্রান্ত দিয়ে রাকিব বেশ কয়েকবার বক্সে প্রবেশ করেছেন। তার ক্রসে একবার বিশ্বনাথ মাথা ছোঁয়ালেও বল বাইরে দিয়ে যায়। কখনো বা তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিশ্বনাথের পজিশন বদলের অনভ্যস্ততা প্রথমার্ধে স্পষ্ট ছিল।

বাংলাদেশের কৌশলগত কিছুটা পরিবর্তন দেখা গেছে। তপু বর্মণকে শুরুতে একাদশে রাখা হলেও শেষ মুহূর্তে ব্যথা পাওয়ায় তার পরিবর্তে নামেন কাজেম শাহ। প্রথমার্ধে বল পজিশন বেশি থাকলেও পরিকল্পিত আক্রমণ সেভাবে করতে পারেনি দল।

অন্যদিকে ভুটান ম্যাচের বেশিরভাগ সময় লো ব্লকে খেলেছে। ত্রিশ মিনিট পর নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করে তারা। অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন দ্রুতগতিতে কয়েক দফা বল নিয়ে এগিয়ে যান। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দূরপাল্লার একটি শট সেভ করেন। প্রথমার্ধে কোনো দলই জালের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ইব্রাহিমের গোলে এগিয়ে গেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ