1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

আইভী নৌকার যোগ্য প্রার্থী: শামীম ওসমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ১৬৭ Time View

নারায়ণগঞ্জ:
সেলিনা হায়াৎ আইভীকে নৌকার যোগ্য প্রার্থী উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কেন্দ্রে পাঠানো তালিকায় আইভীর নাম ছিলনা ঠিক আছে, কিন্তু তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি ছিলো না।

শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে শহরের নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, পত্রিকায় দেখেছি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আইভীর নৌকা ডুবে যাবে। এটা খুব দুঃখজনক। উনারা হয়তো ভুলে গেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। তারা হয়তো এও ভুলে গেছেন নৌকার একটি বৈঠা আমার হাতে আছে।

তিনি বলেন, আগামীকাল থেকে প্রতিটি অলিতে-গলিতে মানুষের পায়ে হাত দিয়ে আমার নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাইবে।

নারায়ণগঞ্জের এ আওয়ামী লীগ নেতা আরও বলেন, সবার মাধ্যমে আইভীর জন্য দোয়া চাইছি, কারণ আমি এমপি, তাই ভোট চাইতে পারছিনা। তবে আমার বোন আইভীর প্রয়োজন পড়লে সংসদ সদস্য পদ ছেড়ে তার পক্ষে মাঠে নামবো, যদি আমার নেত্রীর নির্দেশ পাই।

এ সময় তিনি নিজে প্রচারণায় যেতে পারবেন না বলে আইভীর জন্য নৌকা খচিত দু’টি শাড়ি উপহার দিয়ে বলেন, আমিতো প্রচারণায় নামতে পারবোনা, তাই বোনের জন্য নৌকা প্রতীকের দু’টি শাড়ি বানিয়ে দিয়েছি নারায়ণগঞ্জের বিখ্যাত রঙ থেকে। আমার বোন এটি পরে প্রচারণা করলে তার মনে পড়বে বড় ভাই শামীম ওসমান তার সঙ্গে আছে।

শামীম ওসমান বলেন, আইভীকে আমি একটি শাস্তি দিব, আপনাদের সবাইকে নিয়ে আমাদের নেত্রীর সামনে গিয়ে তাকে সেই শাস্তি দিব। ওকে ফাইন করবো আইসক্রিম, কারণ আমি আইসক্রীম খেতে পছন্দ করি, আই লাভ আইসক্রিম। সামান্য মনোমালিন্য থাকতে পারে, তবে দলের বৃহত্তর প্রয়োজনে আমাদের কোনো ভুল বোঝাবুঝি নেই।

তিনি বলেন, আগামীকাল থেকে টের পাবেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কী তেজ। বিজয় সুনিশ্চিত করা আমাদের পক্ষ থেকে আইভীর জন্য সারপ্রাইজ। আর এ বিজয় কনফার্ম।

আইভীর পক্ষে যদি আপনি না নামেন তবে নৌকা জয়ী হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, যদি আমি না নামি, আইভী নিজেও যদি না নামে নৌকা একাই চলবে। কারণ নৌকার কোনো সাপোর্ট প্রয়োজন নেই, আর আমরা নৌকার মালিক না। নৌকার মালিক শেখ হাসিনা

শামীম ওসমান বলেন, তিন বছর আগে যারা শুধু ক্ষমতায় যাবার জন্য মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের কেউ ভোট দেবেনা। ধান এখন খড়কুটা হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ