1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রেম হয় চতুর্থবার দেখায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১২৯ Time View

6জীবনে কতবার প্রেমে পড়েছেন? এর উত্তরে একেক জন একেক রকম সংখ্যা উল্লেখ করেছেন। কেউ বলেছেন, একবার। আবার কেউ কেউ একাধিক প্রেমের কথা উল্লেখ করেন। কোনো বেরসিক ব্যক্তি আবার হয়তো বলেই বসেন, ‘জীবনে তো প্রেমেই পড়িনি!’

তবে গবেষকরা জানিয়েছেন ভিন্ন কথা। তাদের কারো কারো মতে, মূলত জীবনে দুইবার প্রেমে পড়ে। আবার কোনো কোনো গবেষকের দাবি, একজন মানুষ তার পুরো জীবনে চারবার প্রেমে পড়ে।

প্রায় দুই হাজার মানুষের ওপর গবেষণাটি চালিয়েছে ‘সিমেন্স ফেস্টিভাল লাইটস’। অংশগ্রহণকারী প্রতি সাতজনের একজন জানান, তারা যার সঙ্গে ডেট করেছেন একে প্রেম মনে করেন না।

এর মধ্যে ৭৩ শতাংশ অংশগ্রহণকারী জানান, প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর তারা দ্বিতীয় প্রেমের পরিণতিতে বিয়ে করে ঘর বেঁধেছেন। আর ১৭ শতাংশ অংশগ্রহণকারী জানান, বিয়ের পর তারা অন্য কারো প্রেমে পড়েছেন।

ফলে পুরো জরিপ থেকে গবেষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে মানুষের জীবনে দু’বারই প্রেম আসে।

তবে এর ভিন্ন মতবাদও কিন্তু রয়েছে। নর্থ অপেরা গবেষণার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, মানুষের জীবনে প্রেম আসে মোট চারবার। আধুনিককালে প্রেমের সম্পর্কগুলোর স্থায়ীত্ব স্বল্প মেয়াদী হওয়ার কারণে এমনটা ঘটে থাকে।

একই ধরনের মতবাদ পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যামিল্টন কলেজের একদল অধ্যাপকের গবেষণালব্ধ ফল থেকে। তাদের মতে, সাধারণত চতুর্থ বারের সাক্ষাতে প্রেমে পড়ি আমরা। অর্থাৎ ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ নয়, বাস্তবে ঘটে থাকে ‘লাভ অ্যাট ফোর্থ সাইট।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ