1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

কলম্বিয়ার জার্সিতে দীর্ঘ ১৫ বছরের পথচলার ইতি টানলেন জেমস রদ্রিগেজ। মঙ্গলবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী কলম্বিয়ান মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এ ঘোষণা দেন তিনি।

রদ্রিগেজ লেখেন, ‘আজ আমি মন থেকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। অনেক বছর, অনেক ম্যাচ এবং আনন্দ আর কঠিন মুহূর্তগুলোর পর আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে: কলম্বিয়ান জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা।’

২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রদ্রিগেজের। অভিষেক ম্যাচেই গোল করে নিজের আগমনের জানান দিয়েছিলেন তিনি। এরপর কলম্বিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ২০১৪, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপে খেলেছেন তিনি। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি কলম্বিয়া।

রদ্রিগেজের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ২০১৪ বিশ্বকাপ। ব্রাজিলে অনুষ্ঠিত সেই আসরে পাঁচ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জেতেন তিনি। উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে করা তার দুর্দান্ত ভলির গোলটি এখনও বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সেই পারফরম্যান্সের পরই রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি।

কলম্বিয়ার হয়ে ১৩১ ম্যাচে রদ্রিগেজের গোল ৩১টি, অ্যাসিস্ট ৪৩টি। ২০২৪ কোপা আমেরিকায় তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। তবে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।

গত ৭ জুলাই সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের ম্যাচটিই হয়ে থাকল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সম্প্রতি অ্যাটলেটিকো নাসিওনালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া রদ্রিগেজ জানিয়েছেন, জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে আরও কিছুদিন খেলতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ