1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ট্রাম্পের স্বপ্ন-সুন্দরী ছিলেন ডায়না

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১১০ Time View

4নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী-প্রীতির কথা কারো অজানা নয়। তবে তার স্বপ্ন-সুন্দরী যে ব্রিটেনের প্রয়াত রাজবধূ প্রিন্সেস ডায়না, সেই বিষয়টা ক’জনেই বা জানেন? ডায়নার প্রতি দুর্বলতার কথা ট্রাম্প নিজেই স্বীকার করেছেন।

নিজের বই ‘দ্য আর্ট অব কামিং ব্যাক’-এ ট্রাম্প জানিয়েছেন, ১৯৯৫ সালে ম্যানহাটনে একটি চ্যারিটি ডিনারে ডায়নার সঙ্গে আলাপ হয়েছিল তার। দেখা মাত্রই ডায়নার প্রেমে পড়ে যান তিনি।

বইতে তিনি লিখেছেন, ‘অপূর্ব সুন্দরী ছিল সে। ঘরে ঢোকা মাত্রই সবার চোখ তার দিকেই ছিল। ডায়নার সঙ্গে আলাপ করে আমি ওর সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার অনুরোধ করি। তাকে দেখে এক মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম, এই আমার স্বপ্ন-সুন্দরী।’

তবে ডায়না সম্ভবত ট্রাম্পের চরিত্রের ‘সুখ্যাতি’ সম্পর্কে অবগত ছিলেন। তাই তিনি ট্রাম্পের স্ত্রীকেও সঙ্গে নেয়ার অনুরোধ করেন। একাধিকবার ডায়নার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। ডায়নাকে বিভিন্ন উপহার এবং ফুলের তোড়াও পাঠিয়েছিলেন। তবে বিশেষ সুবিধা করতে পারেননি এই ধনকুবের ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ