1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ভেঙে গেল কণ্ঠশিল্পী সালমার সংসার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ১৪৭ Time View

31ভেঙে গেল ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমার সংসার। তার স্বামী দিনাজপুর ৬ আসনের সাংসদ শিবলী সাদিকের সঙ্গে দাম্পত্য কলহের জের ধরেই তার সংসার ভেঙেছে বলে জানা গেছে। গত ২০ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে।

গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮টায় রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি রেস্তোরাঁয় ছাড়াছাড়ির প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় শিবলি সালমাকে মোহরানার ২০ লাখ ১ টাকা বুঝিয়ে দেন। তবে দায়িত্বশীল সূত্র জানায়, অন্যান্য আনুষাঙ্গিক বিষয়াদি মিলিয়ে সালমাকে মোট ৫৬ লাখ টাকা পরিশোধ করেন শিবলী সাদিক।

এ ব্যাপারে সামলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। পড়ে ফেসবুকে তিনি জানান, বিচ্ছেদ হয়েছে এ খবরটি চূড়ান্ত।

২০১১ সালের ২৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান ও দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্নপুরীর স্বত্বাধিকারী শিবলী সাদিকের সঙ্গে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। ২০১৪ সালের ১ জানুয়ারি সালমার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান।

বিয়ের বছর দুয়েক আগে দিনাজপুরের স্বপ্নপুরীতে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে গেলে শিবলীর সাথে সালমার পরিচয় হয়। সেই সুত্র ধরেই দুই পরিবারের মধ্যস্থতায় সম্পূর্ণ ঘরোয়াভাবে তাদের বিয়ে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ