1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ফেসবুকে স্বীকৃতি পেলেন মেহজাবিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৮০ Time View

40ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি তারকাদের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তারকার ফেসবুক একাউন্ট এবং পেজ ভেরিফায়েড হয়েছে।

এবার সেই তালিকায় যুক্ত হলেন লাক্সতারকা মেহজাবিন চৌধুরী। জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি স্বীকৃতি পেলেন ফেসবুকে। এখন ফেসবুকে তার একাউন্টটিতে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। ফলে জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক একাউন্টটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে।

এর মধ্য দিয়ে ফেসবুকে মেহজাবিনের নামের সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। মেহজাবিন জাগো নিউজকে বললেন, ‘আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ। বাংলাদেশি কয়েকজন অভিনেত্রীর মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্টটিও ভেরিফায়েড হয়েছে। এতে করে ফেক আইডিগুলো বন্ধ হয়ে যাবে। আমি এবং আমার ভক্তরা প্রতারণা থেকে বাঁচবেন।’

মেহজাবিনের ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ২ লাখ ৮০ হাজারেরও বেশি। তার নিজস্ব ফেসবুক আইডির লিংক : www.facebook.com/neibazahem

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ