1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

ট্রাম্পের মন্ত্রিসভায় দুই নারী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৯০ Time View

24সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রিসভার সদস্য হিসেবে দুইজন নারীর নাম ঘোষণা করা হয়েছে। এই দুই নারীই এক সময় ট্রাম্পের কঠোর সমালোচনা করেছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতিবিদ নিক্কি হেলি সাউথ ক্যারোলিনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তিনি নিয়োগ পেতে যাচ্ছেন। এ ছাড়া দ্বিতীয় জন হলেন ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির দাতা বেটসি ডেভোস। ট্রাম্পের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

সম্ভাব্য তালিকায় এই দুই নারীর নাম উঠে এলেও মনোনয়ন চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। হেলি সাউথ ক্যারোলিনার প্রথম নারী এবং দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠীর গভর্নর। ভারতীয় বাবা-মায়ের সন্তান হেলি ট্রাম্পের মুসলিম বিরোধী অবস্থানের সমালোচনা করেছিলেন। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, ট্রাম্পের মুসলিমবিরোধী বক্তব্য মার্কিন সংস্কৃতিবিরোধী।

নিয়োগ ঘোষণা করে হেলি সম্পর্কে ট্রাম্প বলেছেন, মানুষকে একত্রিত করার সামর্থ্য তার আছে, যা তিনি অতীতেও প্রমাণ করেছেন। কূটনীতি ও পররাষ্ট্রনীতি বিষয়ে অত্যন্ত স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন হেলির নিয়োগ ঘোষণার পর কূটনৈতিক অঙ্গনে তাকে নিয়ে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এদিকে, ডেভোস একবার ডোনাল্ড ট্রাম্পকে অনধিকার প্রবেশকারী ব্যক্তি বলে আক্রমণ করেছিলেন। প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে পর্যন্ত ট্রাম্পের সব প্রতিদ্বন্দ্বীকে সমর্থন এবং আর্থিক সহযোগিতা দিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ