1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

প্রথম বাংলাদেশি কার্ডিনাল ডি রোজারিও ভ্যাটিকানে অভিষিক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ৯৬ Time View

14প্রথম বাংলাদেশি হিসেবে খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের সম্মানজনক কার্ডিনাল পদে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হয়েছেন আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিও। শনিবার তাকে এই পদে অভিষিক্ত করেন পোপ ফ্রান্সিস। খবর এএফপির।

শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ভ্যাটিকানে তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের আরো ১৬ জন এই পদে অভিষিক্ত হন।

বাংলাদেশ ছাড়াও বেলজিয়াম, ব্রাজিল, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইতালি, মরিশাস, মেক্সিকো, পাপুয়া নিউগিনি, স্পেন, যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা নতুন কার্ডিনাল হয়। এদের মধ্যে তিনজন হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে।

গত ৯ অক্টোবর কার্ডিনাল পদে তাদের নাম ঘোষণা করে ভ্যাটিকান।

প্যাট্রিক ডি রোজারিও একমাত্র কার্ডিনাল, যিনি একটি জনবহুল দেশের মাত্র শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। যাদের মধ্যে আবার অর্ধেক ক্যাথলিক।

প্যাট্রিক ডি রোজারিও ১৯৪৩ সালে বরিশালের পাদ্রিশিবপুরে জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ