1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ৮ কেজি রুপার গহনা ও ফেনসিডিল উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১৮৪ Time View

18চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী সুলতানপুরের পৃথক এলাকা থেকে ৮ কেজি রুপার গহনা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, শনিবার ভোরে চুয়াডাঙ্গা ৬-ব্যাটালিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর রাস্তার পাশের একটি আখখেতে পাহারা বসায়।

এ সময় একজন চোরাচালানী প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। তার ব্যাগ তল্লাশি করে ৮ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। এর আগে ভোর ৪ টার দিকে একই এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ