1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার অবরোধের মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ২টা থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী সরাসরি লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার কিলো-৩ (নাইট) ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) মো. শরীফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল হাইওয়ে ক্যাম্পের এএসআই তরিকুল ইসলামের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস কালের কণ্ঠকে জানান, নিহত নারীর পরিচয় নিশ্চিত করার জন্য আমরা পিবিআইতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করেছিলাম কিন্তু তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। সম্ভবত মৃত নারী মানসিক ভারসাম্যহীন ছিল। তার মরদেহটি আনজুমান মফিদুল ইসলামের কাছে বেওয়ারিশ হিসেবে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ