1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

মার্কিন মূল্যবোধের লড়াই অব্যাহত রাখার আহ্বান হিলারির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১২৫ Time View

39মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন নির্বাচনে হারের পর এই প্রথম জনসম্মুখে বক্তৃতা দিয়েছেন। গত সপ্তাহের ওই নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

হিলারি বলেছেন, তিনি চেয়েছিলেন বইয়ের মাঝে ডুবে থাকতে এবং বাসা থেকে কখনো বের হবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শিশুদের দাতব্য প্রতিষ্ঠান চিলড্রেন্স ডিফেন্স ফান্ডের অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার জন্য বের হয়েছেন তিনি। বক্তৃতায় তিনি শ্রোতাদের মার্কিন মূল্যবোধের জন্য লড়াইয়ের আহ্বান জানান।

একই সঙ্গে এ বিষয়ে সমঝোতা না করারও আহ্বান জানান তিনি। হিলারি বলেন, আমাদের দেশে বিশ্বাস করুন, আমাদের মূল্যবোধের জন্য লড়াই করুন, এই লড়াই কখনো ছেড়ে দেবেন না।

গত আট নভেম্বরের নির্বাচনে পপুলার ভোটে জয়ী হলেও ইলেক্টোরাল কলেজ ভোটে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান রিপাবলিকান দলীয় এই প্রার্থী।

চিলড্রেন্স ডিফেন্স ফান্ডের প্রতিষ্ঠাতা মারিয়ান রাইট এডেলম্যান হিলারি ক্লিনটনের জন্য ভালোবাসা শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা তার জন্য সহজ ছিল না বলে মন্তব্য করেছেন হিলারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ