1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

স্কিন ট্যাটু জানাবে মদ্যপানের মাত্রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১৩২ Time View

14এখন থেকে মদ্যপায়ীদের রক্তে অ্যালকহলের মাত্রা বোঝার জন্যে, রক্ত বা কোন প্রকার ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই। কারণ সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি স্কিন ট্যাটু তৈরি করেছেন, যা মুহুর্তের মধ্যে শরীরের ঘাম থেকে অ্যালকোহলের মাত্রা নির্ধারণ করে সেই তথ্য পাঠিয়ে দেবে তার স্মার্টফোনে।

এর ফলে অনায়াসেই একজন মদ্যপায়ী বুঝতে পারবেন ঠিক কখন তার থামা উচিত, যাতে তিনি বেসামাল না হয়ে পড়েন। এই ট্যাটু তাদের জন্যে বিশেষ উপকারী যারা মদ্যপানের সময়ে মাত্রাজ্ঞান হারিয়ে ফেলেন।

ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকাল ইমেজিং অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য সেইলা সেলিমভিক জানিয়েছেন দেখতে একেবারে সাধারণ সাময়িক ট্যাটুর মতো হলেও এতে রয়েছে বায়োসেন্সর প্যাচ। যাতে বসানো রয়েছে অসংখ্য ফ্লেক্সিবল ওয়্যারলেস কম্পোনেন্ট।

এক সমীক্ষায় দেখা গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মদ্যপানজনিত কারণে প্রতিবছর মৃত্যু হয় প্রায় ৮৮ হাজার মানুষের। তার মধ্যে ২০১৪ সালে মদ্যপান করে গাড়ি চালাতে গিয়েই মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ। বিজ্ঞানিরা জানিয়েছেন, সেল্ফ মনিটরিংয়ের জন্যে একেবারে আদর্শ এই যন্ত্র। এর মাধ্যমে মাত্র ৮ মিনিটেই স্মার্ট ফোনে পৌঁছে যাবে মদ্যপায়ীর সব তথ্য। সূত্র : এই সময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ