1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ৩ অক্টোবর শুরু জাতীয় ক্রিকেট লিগ, সূচি প্রকাশ ভেজা মাঠে পরিত্যক্ত চীনের বিপক্ষে ম্যাচ, সেমিতে বাংলাদেশের মেয়েরা বোরো মৌসুমের আগেই বিদ্যুৎ বিলের বকেয়া মেটাতে ৯,৭৫০ কোটি টাকা চায় পিডিবি ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা রংপুর সিআইডি অফিসে অনিয়ম-দুর্নীতির পাহাড়

ব্রুকের ঝোড়ো সেঞ্চুরিতে উড়ে গেল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন হ্যারি ব্রুক। টি-টোয়েন্টিতে তার ব্যাটের মার কেউই বাঁচতে পারছে না।

সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া ইংল্যান্ড অধিনায়ক এবার তিন অঙ্কের দেখা পেয়েছেন।
ব্রুক সেঞ্চুরি পাওয়াতে রানের চাপায় পড়ে শ্রীলঙ্কা। সেই চাপা পড়া থেকে মাথা তুলে দাঁড়ানো হয়নি লঙ্কানদের। ফল যা হওয়ার তাই হয়েছে।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১১৯ রানের বড় পরাজয় দেখেছে তারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ ‍উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। সাউদাম্পটনে দুর্দান্ত শুরুটা করেন দুই ওপেনার জস বাটলার ও অ্যানিউরিন ডোনাল্ড। অভিষিক্ত ডোনাল্ড অবশ্য ৫ বলে ১২ রান করেই থামেন।

দলীয় ৩১ রানে দুনিথ ভেল্লালাগের বলে আউট হওয়ার আগে সমান একটি করে চার-ছক্কা হাঁকান তিনি।

ডোনাল্ডের ফিরে যাওয়ার পরেই যেন শ্রীলঙ্কার বোলারদের ওপর নেমে আসে দুর্বিষহ শাসন। চার-ছক্কায় ভেল্লালাগে-দুষ্মন্ত চামিরাদের ওপর তাণ্ডব চালান বাটলার-ব্রুক। দুজনে মিলিয়ে দ্বিতীয় উইকেটে ১২৮ রানের জুটি গড়েন। সেটিও ৬০ বলে।

৮০ রান করে বাটলার আউট হলে জুটি ভাঙে তাদের। ১৮১.৮১ স্ট্রাইকরেটে বাটলার তার ইনিংসটি সাজান ৮ চার ও ৩ ছক্কায়। উইকেটরক্ষক-ব্যাটার ড্রেসিংরুমে ফিরলেও তাণ্ডব থামে না ব্রুকের। এতটাই যে ভেল্লালাগের এক ওভারে ৩০ রান নিলেন ইংল্যান্ডের অধিনায়ক। শ্রীলঙ্কার স্পিনারের করা ৫ ওভারটি ছিল এমন—৬, ৪, ৪, ৬, ৬ ও ৪।

শুধু ভেল্লালাগে না, অন্যদেরও ওপর স্টিম রোলার চালিয়ে রেকর্ড সেঞ্চুরি পেয়েছেন ব্রুক। টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি করেছেন ৪২ বলে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আগের সেঞ্চুরিটি করেছিলেন ৫০ বলে।

নিজের দ্রুততম সেঞ্চুরির বিপরীতে ইংল্যান্ডের যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। তার সমান ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করেছেন লিয়াম লিভিংস্টোন। ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা নিজের কাছে রেখেছেন ফিল সল্ট।

শেষ পর্যন্ত ক্যারিয়ারসেরা ১১৪ রানে অপরাজিত থাকেন ব্রুক। ২৩২.৬৫ স্ট্রাইকরেটের ম্যাচসেরা ইনিংসটি সাজান ১০ চারের বিপরীতে ৬ ছক্কায়। তার বিধ্বংসী সেঞ্চুরি ও বাটলারের ফিফটিতে ২৫৪ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৩২ রানেই ৩ উইকেট হারায় তারা। যার দুটিই নেন ম্যাচে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া পেসার সনি বেকার। আসা-যাওয়ার মিছিলে থাকা শ্রীলঙ্কার ব্যাটাররা শেষ পর্যন্ত করতে পারে ১১৪ রান। একশোর্ধ্ব স্কোরটাও এসেছে ৮ নম্বরে নেমে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলা ভেল্লালাগের সৌজন্যে। ২টি করে উইকেট নিয়েছেন লিয়াম ডাওসন-জেমি ওভারটন।

দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল কার্ডিফে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ