1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

ভারত সীমান্তে পাক সেনাবাহিনীর মহড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১৬৭ Time View

44ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় পাক সেনাবাহিনী মহড়া চালিয়েছে। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সেনা ও বিমানবাহিনীর প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে ওই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।

এরপরেই দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের কাছে ভারত সীমান্তে মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাক কর্মকর্তারা বলছেন, মহড়ায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে সেনাপ্রধান রাহিল শরিফও ওই সময় উপস্থিত ছিলেন।

একদিন আগে সীমান্ত রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে সাত পাক সেনা সদস্যের মৃত্যুর পর নতুন করে এই মহড়া চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনায় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পাক সেনাবাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করতে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, ভারতীয় কৌশলে পাকিস্তান উত্তেজিত হবে না; তবে সংবরণ থাকাকে দুর্বলতা হিসেবে ভাবা উচিত হবে না। তিনি সতর্ক করে দিয় বলেছেন, যে কোনো ধরনের যুদ্ধ প্রতিহত করতে তার দেশ সক্ষম রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ