1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শনির আখড়ায় মহাসড়কের মাঝখানে পড়েছিল যুবকের মরদেহ অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ ঢাকায় তিন দিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু এবার ৬ গোল হজম করে হারল বাংলাদেশ ঢাকার আদালত উত্তর-দক্ষিণে পৃথক করতে লিগ্যাল নোটিশ শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

নিউজউইকের প্রচ্ছদে হিলারি প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ১১২ Time View

1মার্কিন ম্যাগাজিন নিউজউইক নির্বাচনের আগে হিলারি প্রেসিডেন্ট হবেন- এমন চিন্তা থেকে হিলারির জন্য একটি প্রচ্ছদ তৈরি করেছিলো। শুধু হিলারি নন, আসলে হিলারি এবং ট্রাম্প দুজনের জন্যই আলাদা করে প্রচ্ছদ তৈরি করেছিল ম্যাগাজিনটি।

তবে নির্বাচনে হিলারি হেরে যাওয়ায় হিলারির জন্য তৈরি হওয়া প্রচ্ছদ তুলে নেয়া হয়েছে।

মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর হিলারিকে কেন্দ্র করে ম্যাডাম প্রেসিডেন্ট নামের প্রচ্ছদটি বুধবারই তুলে নেয়া হয়।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সনটি যথারীতি পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে নিউজউইকের সহযোগী প্রতিষ্ঠান টপিক্স মিডিয়ার সিইও টনি রোমানদো বলেছেন, ‘অন্যদের মতো আমরাও ভেবেছিলাম হিলারি জয়ী হবেন। কিন্তু আমরা ভুল ছিলাম।’

ট্রাম্প এবং হিলারির প্রেসিডেন্ট হওয়াকে কেন্দ্র করে আগাম প্রচ্ছদের ডিজাইন করা হয়েছিল। টপিক্স মিডিয়া জানিয়েছে, তারা গত সপ্তাহ থেকেই ধারণা করছিল হিলারি জয়ী হবেন। তাই হিলারিকে নিয়েই তারা বেশি প্রচারণা করেছিল।

মঙ্গলবার নির্বাচনের দিন এই ম্যাগাজিনগুলোর খুব চাহিদা ছিলো। তবে রোমানদোর দাবি, হিলারিকে নিয়ে করা ১ লাখ ২৫ হাজার ম্যাগাজিনের মধ্যে মাত্র ১৭টি বিক্রি হয়েছে।

ট্রাম্পের অনাকাঙ্ক্ষিত জয় ম্যাগাজিনের কাটতি বাড়াবে বলে তাকে নিয়ে আরো বেশি ম্যাগাজিন ছাপানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ