1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ-কাঠশিল্প ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট সৌদি আরবে হুথিদের হামলায় আহত ১৩ | আন্তর্জাতিক

বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ৩০৭ Time View

ectনির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি পর্যবেক্ষণ করার পর আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পাঁচ সপ্তাহব্যাপী দলের প্রস্তাবিত বাংলাদেশ সফর বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইংল্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত ১ জুলাই গুলশানে জঙ্গী হামলায় বিদেশীসহ ২২ ব্যক্তি নিহত হওয়ার পর এ সফর নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছিল।
তবে ইসিবির নিরাপত্তা দল সম্প্রতি বাংলাদেশ সফরে বিসিবির পরিকল্পনায় সন্তোস প্রকাশ করে। এরপরই নির্ধারিত সময়ে সফর শুরু করার ঘোষণা দেয় ইংলিশ ক্রিকেট কর্তৃপক্ষ।
বৈঠক শেষে ইসিবির ক্রিকেট ডিরেক্টর এন্ড্রু স্ট্রস বলেন, ‘খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তার বিষয়টি সবসময়ই আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়।’
‘ঝুঁকির বিষয়ে আমরা একটি পুংখানুপুংখ মূল্যায়ন পেয়েছি। বর্তমান অবস্থা ও নিরাপত্তার প্রতিশ্রুতি সম্পর্কে জানানো হয়েছে। আমরা যে পরামর্শ পেয়েছি তার উপড়ে আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘রাতে আমরা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে একটি উন্মুক্ত আলোচনার ব্যবস্থা করেছিলাম। তারা বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে। আমরা পুরো বিষয়টা পরিস্কার করতে চাই। সূচির পর দল নির্বাচন করা হবে।’
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে ইংল্যান্ড দলের। সফরে তিনটি ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ শেষে ভারত যাবে এলিস্টার কুকের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ