1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

৩৬ দিন পর চীনের খনি থেকে ৪ শ্রমিক উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬
  • ২১২ Time View

5032আটকা পড়ার ৩৬ দিন পর চীনের একটি খনি থেকেচার শ্রমিককে উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে তাদের উদ্ধার করা হয়।

২৫ ডিসেম্বর শ্যানডং প্রদেশের পূর্বাঞ্চলের একটি জিপসাম খনি ধসে আটকা পড়েছিলেন ওই শ্রমিকরা। প্রাথমিকভাবে এই খনি ধসের ঘটনায় মোট ২৯ জন আটকা পড়েছিলেন। এদের মধ্যে ১৫ জনকে আগেই উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় নিহত হয়েছেন একজন।  এছাড়া এখনো ১৩ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই চার শ্রমিককে ভূ-গর্ভের ২০০ মিটারের বেশি নিচে আটকা পড়েছিলেন। শুক্রবার রাতে তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে উদ্ধারকৃত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এ উদ্ধার অভিযানে চার শতাধিক উদ্ধার ও জরুরি কর্মী অংশ নেন। শ্রমিকদের উদ্ধার করতে তারা কয়েক সপ্তাহ ধরে সুড়ঙ্গ খোঁড়েন।

আটকা পড়া শ্রমিকদের কাছে একটি সরু গর্তের মধ্য দিয়ে পানি ও তরল খাবার পাঠানো হয়। শুক্রবার এই চার শ্রমিকদের বিশেষভাবে নির্মিত একটি ক্যাপসুলে করে টেনে তোলা হয়।

সিসিটিভি জানায়, আটকাপড়া শ্রমিকদের একজনকে বলতে শোনা যায়, আমি স্বস্তি পাচ্ছি এবং নিরাপদ বোধ করছি। আমরা আপনাদের (উদ্ধারকর্মী) আজীবন মনে রাখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ