1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

রংপুরে ১৭ পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ২৩৮ Time View

4003রংপুর বিভাগের ৮ জেলার ১৭টি পৌরসভায় নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় টাউন হলে ১৭টি পৌরসভার ১৭ জন মেয়র, ১৫৬ জন পুরুষ কাউন্সিলর এবং ৫২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেন। রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণকে শপথবাক্য পাঠ করান।

যেসব পৌরসভার মেয়র ও কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করেছেন তারা হলেন- কুড়িগ্রাম জেলা সদর, নাগেশ্বরী, গাইবান্ধা জেলা সদর, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও রানীসংকৈল, দিনাজপুর জেলার দিনাজপুর সদর, ফুলবাড়ি, বীরগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর, নীলফামারীর জলঢাকা, পঞ্চগড় জেলা সদর, রংপুরের বদরগঞ্জ এবং লালমনিরহাট জেলার সদর ও পাটগ্রাম পৌরসভা।

গেজেট প্রকাশিত না হওয়ায় ঠাকুরগাঁও সদর, কুড়িগ্রামের উলিপুর এবং নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেননি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহাম্মেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)  মিনু শীল, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আব্দুল মজিদ এবং স্থানীয় সরকার রংপুর জেলার উপ-পরিচালক সুলতানা পারভীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ